Saturday, May 30, 2026

মুখাগ্নি করার সুযোগ অবশেষে পেলেন সানি?

Date:

Share post:

সোমবার, বেলা গড়াতেই নক্ষত্র পতন। দেওল পরিবারের সকলের পরণে সাদা পোশাক, একটা অ্যাম্বুল্যান্স আর সঙ্গে কিছু গাড়ি। এদিকে ভিলে পার্লে শ্মশান ঘাটে বেড়েছে ভিড়। ক্রমশ সবটা পরিষ্কার হয়ে যায়। প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। নতুন করে আর ঘটল না কোন মিরাকেল। ইতিমধ্যেই ভিলে পার্লে শ্মশানে বলিউড তারকাদের ভিড়। ছিলেন অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, সলমন খান, গৌরী খান, আমির খান, অক্ষয় কুমার প্রমুখেরা। সূত্রের খবর, সানি দেওল মুখাগ্নি করেছেন ধর্মেন্দ্রর। এই নিয়ে পরিবারের তরফে কোন অসন্তোষ উঠেছে বলেও জানা যায় নি। শেষকৃত্যও সুষ্ঠভাবেই শেষ হয়ে গিয়েছে। তবে গোটা পরিবারের তরফে কোনরকম বিবৃতি দেওয়া হয় নি। সাধারণ মানুষ, ধর্মেন্দ্রর অনুরাগীরা কিছুই বুঝতে পারলেন না, এমনকি জানাতে পারলেন না শেষ শ্রদ্ধা। সেই আক্ষেপ দেখা গেল অধিকাংশের মনে।

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় উঠছে একাধিক প্রশ্ন। কেন পরিবারের তরফ থেকে সবটা লুকিয়ে যাওয়া হল, সে উত্তরের অপেক্ষায় ভক্তকুল। কেনই বা গোপন করলেন সকলেই পুরো বিষয়টা? তবে কি চিকিৎসকেরা জানতেন তিনি আর বেশিদিন নেই তাই বাড়িতেই পরিবারের সাথে শেষ সময়টুকু কাটানোর ব্যবস্থা করা হয়েছিল? যদিও এর আগে একাধিকবার পরিবারের তরফে বার বার মিডিয়াকে বলা হয়েছিল তাঁরা পারিবারিক গোপনীয়তা বজায় রাখাই শ্রেয় বলে মনে করছেন।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বাংলায় নয়া রাজনৈতিক জোট! নির্বাচনী ইস্তেহারও প্রকাশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...