Monday, June 22, 2026

প্রকাশিত এসএসসি নবম–দশম শিক্ষক নিয়োগের ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

প্রকাশিত হল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। সোমবার নির্ধারিত সময় অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। রোল নম্বর দিয়ে অনলাইনে নিজের ফল জেনে নিতে পারছেন প্রত্যেকে।

ফলাফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই এক্স–হ্যান্ডেলে চাকরীপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, “ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ জানাই।” পাশাপাশি চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে তাঁর সংযোজন, “সবকিছু স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে। ভরসা রাখুন।”

কমিশন জানিয়েছে, মোট ১১টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। শূন্য পদের সংখ্যা ছিল ২৩,২১২টি। যদিও এই সংখ্যা পরে আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শূন্য পদ তুলনামূলকভাবে কম, তাই প্রথমে সেইসব পদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ৪ ডিসেম্বর একাদশ–দ্বাদশের নথি যাচাই শেষ হলে নবম–দশম শ্রেণির নিয়োগের ভেরিফিকেশন শুরু হবে। শূন্য পদের সংখ্যা বাড়লে, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে সেই তথ্য জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- উত্তর–দক্ষিণ কলকাতার বিএলএ ২ কাজে ঢিলেমি! কড়া বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...