Monday, June 1, 2026

ইথিওপিয়ায় জেগে উঠল দশ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি! ব্যাহত আরবগামী একাধিক উড়ান

Date:

Share post:

বিরল ঐতিহাসিক ঘটনার সাক্ষী ইথিওপিয়া। প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি জেগে উঠল হঠাৎ(Ethiopia Volcano erupts after 10 thousand years), শুরু হল অগ্নুৎপাত। ওই অঞ্চলের কয়েক শো কিলোমিটারের মধ্যে দিয়ে বিমান চলাচলে বিপদের আশঙ্কা টের পেয়ে তড়িঘড়ি ফেরানো হল ইন্ডিগোর বিমান (Indigo Flight)। যাত্রীরা নিরাপদেই রয়েছেন বলে জানা গেছে।এদিন সকালে খবর মিলেছে, ভয়াল অগ্নুৎপাতের ছাই দিল্লিতেও উড়ে এসেছে। ভূপৃষ্ঠ থেকে অন্তত ২৫ হাজার ফুট উচ্চতায় এই ছাই ভাসছে বলে আবহবিদদের মত।দেশের সকল উড়ানের জন্য সতর্কবার্তা জারি করেছে DGCA।

রবিবার থেকে জেগে উঠেছে আগ্নেয়গিরি।সোমবার থেকেই আশংকার কালো মেঘ জমা হয়েছে বিজ্ঞানীদের মনে। বিরল ঐতিহাসিক এবং প্রাকৃতিক ঘটনার প্রভাব পড়েছে আরবগামী একাধিক উড়ান পরিষেবায়। সোমবার কন্নুর থেকে আবু ধাবিগামী ইন্ডিগোর 6E 1433 বিমানটিকে ঘুরিয়ে আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করানো হয়। মঙ্গলের সকালেও দিল্লি ও জয়পুর থেকে আরবগামী বিমান চলাচলেও নজর রাখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আকাসা এয়ার (Akasa Air) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে আগ্নেয়গিরির গতিবিধি আর কার্যকলাপের দিকে নজর রাখা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিমানসংস্থা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...