Sunday, May 31, 2026

মা কালীর কাছে সপাটে চড় খেলেন অঙ্কুশ, অভিযোগের আঙ্গুল শিবের দিকে! 

Date:

Share post:

চারিদিকে যখন বিয়ের মরসুম তখন ব্যক্তিগত জীবনে বিয়ের ফুল ফোটাতে সময় নিচ্ছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। প্রেমিকার সঙ্গে ভালবাসার সম্পর্কের সময়কাল একযুগ পেরিয়ে গেছে সেই কবেই, তবু এখনও নায়কের মুখে একটাই কথা ‘নারী চরিত্র বেজায় জটিল’। একদা যে কথা বলেছিলেন মহানায়ক, ২০২৬ সালে সেই কথাকেই নিজের উপলব্ধি দিয়ে বড়পর্দায় বোঝাতে চাইছেন অভিনেতা অঙ্কুশ (Ankush)। তাই প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সোজাসুজি মহাদেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টলিউডের ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। ফল মিলল হাতে নাতে। মা কালীর কাছে একের পর এক চড় খেয়ে কার্যত বেসামাল বাংলা সিনেমার কমেডি হিরো।

আগামী বছর মুক্তি পেতে চলেছে অঙ্কুশ- ঐন্দ্রিলা জুটির ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Charitra Bejay Jotil)। শুক্রবার তার প্রিটিজারে দেখা গেল কাঁদো কাঁদো অভিনেতা গলায় শিবকে বলছেন, ‘তুমি এভাবে পায়ের তলায় থাকলে আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না। সমস্ত নারীদের উসকে দিয়ে এভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।’ এরপরই সপাটে চড় মা কালীর কাছে। অঙ্কুশের কমিক টাইমিং বরাবরই দর্শকের বেশ পছন্দের। তাই এই ছবির প্রথম ঝলক পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা।পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর, প্রযোজনা করছে নায়কের নিজের সংস্থাই। ছবিতে ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে। সিনেমার নামেই লুকিয়ে রয়েছে গল্পের ইঙ্গিত। নারীচরিত্রকে যে ‘পুরুষের ত্রাস’ হিসেবে দেখানো হয়েছে তা সবদিক থেকেই স্পষ্ট। তবে যেহেতু রমকম ঘরানার সিনেমা তাই নানা মজার টুইস্ট তো থাকছেই। ছবির এই প্রি-টিজার সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, “প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালবাসার আশায় থাকলাম। ‘নারী চরিত্র বেজায় জটিল’আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক? কি বল?” অভিনেতাকে অগ্রিম শুভকামনা জানিয়েছেন তাঁর অনুরাগী ও সতীর্থরা।

 

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...