Thursday, June 4, 2026

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)। কিন্ত মঙ্গলবার ইডেনে মন ভরিয়ে দিলেন বৈভব। মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন বিহারের টিনএজার।

মহারাষ্ট্রের বিরুদ্ধে শুরু থেকেই পরিচিত আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বৈভব(Vaibhav Suryavanshi)। শেষ পর্যন্ত বৈভব খেলেছে ৬১ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস। শতরান পূর্ণ করার পথে ৭টি চার এবং ৭টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।  বৈভবই কিন্তু  সৈয়দ মুস্তাক আলিতে সবথেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করল।ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে শতরান করলেন বৈভব।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না তাঁকে। কিন্ত মহারাষ্ট্রের বিরুদ্ধে জ্বলে উঠলেন। বৈভব যেদিন ছন্দে থাকেন সেদিন প্রতিপক্ষ বোলারদের কিছুই করণীয় থাকে না। মঙ্গলবার সেটাই দেখা গেল ইডেনে। বৈভবের ব্যাটিংয়ের সৌজন্যে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে  ১৭৬ রান তোলে বিহার।

এদিকে পঞ্জাবের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া।বরোদার হয়ে বল হাতে ৪ ওভারে ৫২ রান খরচ করে ১ উইকেট নেন।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...