Monday, June 8, 2026

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

Date:

Share post:

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ হয়ে গিয়েছে কলকাতা হাই কোর্টে। বিজেপির সাংসদের বিচারপতি হিসাবে দেওয়া রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের (primary teachers) চাকরি বহাল থেকেছে। আর হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) হয়ে ফের হাই কোর্টে (Calcutta High Court) গিয়ে জয় ছিনিয়ে আনার পথে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) পথ দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুললেন না পর্ষদ সভাপতি গৌতম পাল।

বুধবার হাই কোর্টের রায়ের পরে বেশ খানিকটা আবেগপ্রবণ পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Pal)। ২০১৬ সালের নিয়োগ কোন কোন ক্ষেত্রে স্বচ্ছ ছিল তা ফের একবার প্রকাশ্যে তুলে ধরেন। প্রতিটি ধাপে কীভাবে স্বচ্ছতা বজায় রাখা হয়েছিল, তার আরও একবার ব্যাখ্যা করেন।

তবে এসব ব্যাখ্যার ঊর্ধ্বে তিনি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অবদানের কথা। বেশ খানিকটা আবেগপ্রবণ গলায় তিনি বলেন, ২০২৩ সালের ১২ মে যেদিন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়, তারপর থেকে যেভাবে উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। প্রতিটি ধাপে কী করতে হবে তিনি নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) যদি না থাকতেন আজ এই বিজয়ের দোরগোড়ায় আমরা পৌঁছতে পারতাম না। কার্যত তাঁর আবেগকে প্রশমিত করতে তাঁকে থামাতে বাধ্য হন পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন : আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একে একে পর্ষদ সভাপতি জানান, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় বিচারপতিদের। আর যিনি না থাকলে সুস্পষ্টভাবে কিছুই হত না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পর্ষদের সভাপতি হিসাবে, সরকারের অংশ হিসাবে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...