Friday, June 5, 2026

ভাঙন রোধে ১৫০০ কোটির পরিকল্পনায় ভ্রুক্ষেপ নেই, হয়নি ড্রেজিং: কেন্দ্রকে ফের দুষলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু ফারাক্কা নয়, বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে ডিভিসি নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। তিনি বলেন, নদীভাঙন(River erosion) রুখতে ১৫০০ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্র কোনও উত্তর দেয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ১০০ দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ। তবু আমরা নিজেদের টাকায় ১৮৯টি কাজ সম্পন্ন করেছি। ১৩৬ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন রোধে ১৭টি প্রকল্প চালু হয়েছে। বরাদ্দ করা হয়েছে আরও ২০০ কোটি টাকা। আর কেন্দ্র হাট গুটিয়ে বসে আছে।

মুখ্যমন্ত্রীর কথায়, মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন(River erosion) বড় সমস্যা। কেন্দ্রের অধীনে গঙ্গাভাঙন রোধ ও বন্যার জল নিয়ন্ত্রণ। কেন্দ্রের সঙ্গে ফরাক্কায় ড্রেজিংয়ের কথা হয়েছিল। ৭০০ কোটি টাকা দেবে বলেছিল। আজও তা দেয়নি। আমরাও করতে পারিনি। ওরাও করে না। তাই মানুষের সমস্যা হয়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ১২ হাজার ১১৬ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। কিন্তু কেন্দ্র সরকার মানুষের সেই দুর্ভোগের কথা বোঝে না। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল, তখনই চুক্তি হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে। আজ পর্যন্ত তা হয়নি। ফরাক্কার অঞ্চলের মানুষের এই সমস্যা কেন্দ্র সরকারের জন্য।

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...