Friday, June 5, 2026

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের চাপ নিয়ে একাধিক অভিযোগ করেছেন বিএলও-রা অন্যদিকে আপলোড করা নিয়েও রয়েছে একাধিক অভাব-অভিযোগ। তবে এখনও নিজের এনুমারেশন ফিল (Enumeration Form) আপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদের সভা থেকে সেই কথাই জানালেন তিনি।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর (Murshidabad) স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত বেশ কিছু জরুরি পরামর্শ দেন। এসআইআর আতঙ্কে বাংলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি এখনও নিজের নাম তালিকায় তুলিনি। যতক্ষণ না পর্যন্ত আপনারা নাম তুলছেন, ততক্ষণ আমিও নিজের নাম তুলব না। আমি কথা দিলে কথা রাখি।”
আরও খবরওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

আগেই রাজ্যের প্রতিটি মানুষ এনুমারেশন ফর্ম (Enumeration Form) পূরণ না করা পর্যন্ত তিনিও করবেন না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। বলেন, “রাজ্যে এসআইআর আবহে ৪০ জনের মৃত্যু হয়েছে।” এরপরেই মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, “এসআইআর নিয়ে ভয় পাবেন না। নথিগুলি জমা দিন। বাংলায় এসআইআর করতে না দিলে বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করত।”

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...