Friday, April 10, 2026

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

Date:

Share post:

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in Goa) ভিড়ে ঠাসা নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পর্যটকও। বাকিরা ওই নাইট ক্লাবের কর্মী বলে জানা গেছে। আহত অন্তত ৫০। দ্রুত তাঁদের গোয়া মেডিক্যাল কলেজে (Goa medical college) ভর্তি করানো হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিনের প্রচেষ্টায় রবিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্লাবে নাচ গান হুল্লোড় চলাকালীন আচমকা বিকট শব্দ শোনা যায়। চোখের পলকে দাউদাউ করে আগুন লেগে যায় নাইট ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে। উইকেন্ড বলে ভিড় একটু বেশিই ছিল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত হোটেল কর্মী ও অধিকাংশ পর্যটকদের নিরাপদ আশ্রয়ের সরিয়ে নিয়ে যায়।গোয়ার ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, একতলার রান্নাঘরেই মূলত আগুন সীমাবদ্ধ ছিল। অন্যত্র খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

 

Related articles

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...