Monday, April 13, 2026

উত্তরে দ্রুত নামছে তাপমাত্রা, দক্ষিণের সর্বনিম্ন উষ্ণতা ১১ ডিগ্রির ঘরে!

Date:

Share post:

রাজ্যজুড়ে শীতের চেনা মেজাজ। বৃহস্পতির সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ পতন অব্যাহত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Lowest temperature) আজ ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির চারপাশে ঘোরাফেরা করবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই জেলায় জেলায় বেড়েছে শীতের কাঁপন। আগামী এক সপ্তাহ মোটামুটি এরকমই পরিস্থিতিই থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশা থাকলেও বড় কোনও সতর্কবার্তা নেই। আগামী ছয় সাত দিন উত্তুরে হাওয়ার দাপট থাকায় বাংলার সর্বত্র শীতের মেজাজ বজায় থাকবে। এদিন দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৪ ডিগ্রিতে।পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। রাজ্যে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দেশের নিরিখে মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানাতে শৈত্য প্রবাহ বজায় থাকবে।

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...