Wednesday, February 11, 2026

ভালো খেলেও বোর্ডের জয়ে ব্যর্থ! বেতন কমছে বিরাট-রোহিতের?

Date:

Share post:

বেতন কমছে বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli-Rohit Sharma)? সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে কোহলি সিরিজের সেরা হয়েছেন। রান করেছেন রোহিতও। এরপরেও দুই মহারথীর বেতন কমাতে পারে বিসিসিআই।

২০২৪ সালে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেন রোহিত-বিরাট(Virat Kohli, Rohit Sharma)।  কিন্ত তার পরেও চলতি বছরে বার্ষিক চুক্তির তালিকায় এ প্লাস ক্যাটগরিতেই ছিলেন  তারা।  দুই ক্রিকেটারের বার্ষিক বেতন ছিল ৭ কোটি টাকা। কিন্তু বর্তমানে দেশের জার্সিতে শুধু একদিনের ম্যাচেই খেলেন রোহিত-বিরাট।কারণ টি২০-র মতো টেস্ট থেকেও অবসর নিয়েছেন ফলে এ প্লাস ক্যাটগরি ধরে রাখা কঠিন রো-কো জুটির।

সেক্ষেত্রে কি তাঁদের সর্বোচ্চ পর্যায়ের চুক্তিতে রাখা উচিত? সেই নিয়ে চর্চা চলছে বোর্ডের অন্দরে। সূত্রের খবর, বিরাট এবং রোহিতকে নামিয়ে দেওয়া হতে পারে এ ক্যাটেগরিতে, যেখানে বার্ষিক বেতন ৫ কোটি টাকা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিকে চার বিভাগে ভাগ করা হয়। এ প্লাস, এ, বি এবং সি এই চারটি ভাগ রয়েছে। প্রত্যেক বিভাগে ফিক্সড বেতন আছে। বছরে যত ম্যাচই খেলুক না কেন সংশ্লিষ্ট ক্রিকেটার, সেই নির্দিষ্ট বেতনের প্রাপক তিনি। এছাড়াও আছে ম্যাচ ফি। নির্বাচক কমিটি, হেড কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করেই ক্যাটাগরি সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।

spot_img

Related articles

দিনে উধাও শীত, দক্ষিণে উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস! 

মাঘ মাস শেষ হওয়ার আগেই দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও শীতের (Winter) আমেজ। সকালে কনকনে ভাব নেই, বেলা বাড়তেই...

বাংলার ভোটের আগে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নাটক কেন্দ্রের!

বাংলার প্রতি দিনের পর দিন প্রতিহিংসা মূলক আচরণ, বাংলা ভাষা-সংস্কৃতিকে অপমান, সংসদে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে "বঙ্কিম দা" সম্বোধনের...

অনাস্থা নিষ্পত্তির আগে লোকসভায় থাকছেন না ওম বিড়লা! 

কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি,আরজেডি, এনসিপি-সহ বিরোধীদের একাংশ অনাস্থা প্রস্তাব (no confidence motion) জমা দিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার...

কানাডার স্কুলে এলোপাথাড়ি গুলি, মৃত ১০

এলোপাথাড়ি গুলি চলল কানাডার একটি স্কুলে। সূত্রের খবর, ব্রিটিশ কলম্বিয়া এলাকার (British Columbia area) ওই স্কুলে গুলিবিদ্ধ হয়ে...