Friday, June 19, 2026

যুবভারতীর ঘটনায় ১০ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু বিধাননগর পুলিশের

Date:

Share post:

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির G.O.A.T ইন্ডিয়া ট্যুরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী হয়েছে কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium) কার্যত তাণ্ডব চলেছে। দর্শকের ক্ষোভের পাশাপাশি কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালিয়েছেন বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফুটেজে ধরা পড়েছে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Shatadru Dutta) গ্রেফতার করার পর এবার হিংসায় উস্কানি, সরকারি সম্পত্তি নষ্ট-সহ মোট দশটি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল বিধাননগর পুলিশ (Bidhannagar Police Commissionerate)। কারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

দক্ষিণ বিধাননগর থানায় দায়ের হওয়া মামলায় বিএনএসের (BNS) ১৯২, ৩২৪ (৪) (৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (১), ১২১ (২), ৪৫ এবং ৪৬ ধারা যোগ করা হয়েছে।এ ছাড়াও, এমপিও আইন এবং পিডিপিপি আইনে একটি করে ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যেভাবে যুবভারতীতে ভাঙচুর চালানো হয়েছে তাতে সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের হেনস্থার মতো অভিযোগও রয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির (Lionel Messi) গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডি’পল। গাড়ি থেকে নামার পর সেভাবে গ্যালারি থেকে স্বপ্নের নায়ককে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। সময়ের আগে কিংবদন্তি মাঠ ছাড়তেই লণ্ডভণ্ড করা হয় স্টেডিয়াম। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন কয়েকশো মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে রীতিমত বেগ পেতে হয়। এই ঘটনায় তদন্ত কমিটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...