Saturday, June 20, 2026

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

Date:

Share post:

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে এ দিন তিনি উপস্থিত থাকতে পারেননি। একই সঙ্গে জানা গিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আখতার।

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতারই। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিবিআই সন্দীপকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলবন্দি। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সিবিআই জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়, ওই আর্থিক দুর্নীতিতে আখতার নিজেও যুক্ত ছিলেন। সেই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাঁকে সমন পাঠানোর নির্দেশ দেয়।

মঙ্গলবার আদালতে আখতারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষের আইনজীবী। তাঁর বক্তব্য, যাঁকে এত দিন ‘হুইসেল ব্লোয়ার’ বলা হচ্ছিল, তাঁকেই এখন অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তাঁর অভিযোগের ভিত্তিতে অন্য অভিযুক্তরা প্রায় এক বছর ধরে জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে।শুনানির শেষে আদালত আখতারকে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১২টায় সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...