Thursday, April 23, 2026

কয়েক মিনিটেই কোটিপতি, কার্তিকের সাফল্যের নেপথ্যে মা-বাবার আত্মত্যাগ ও কঠিন লড়াই

Date:

Share post:

আইপিএলের মিনি নিলামে চমক দিয়েছেন বেশ কয়েকজন অনামী ভারতীয়। তারই মধ্যে অন্যতম কার্তিক শর্মা(Kartik Sharma)। আইপিএল নিমালে ১৪.২০ লক্ষ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)নাম লিখিয়েছেন কার্তিক, কোটিপতি কার্তিক রাতারাতি খবরের শিরোনামে উঠে  এসেছেন। তবে তরুণ এই ক্রিকেটারের যাত্রাপথটা সহজ ছিল না। আর্থিক প্রতিবন্ধকতা, বাবা-মা-র আত্মত্যাগ, কার্তিকের সাফল্যে রয়েছে ত্যাগের ছাপ।

কার্তিকের বাড়ি রাজস্থানের ভরতপুরে, তাঁর পরিবারের আয় ছিল সামান্যই। বাবা মনোজ শর্মা এবং মা রাধা দেবী সীমিত আয়ের মধ্যেই ছেলেকে ক্রিকেটার বানানোর লড়াই চালিয়ে যান। অবশেষে তাদের স্ব্প্ন সফল হল। তারকা ক্রিকেটারদের সঙ্গে আইপিএল খেলবেন কার্তিক। আইপিএল নিলামের পর ভরতপুর জেলা  ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা  দেওয়া হয়। কার্তিকের বাবা-মা-র চোখে ছিল জল।

কার্তিককে (Kartik Sharma) ক্রিকেটার বানানোর জন্য তাঁর বাবাকে গ্রামের জমি বেচতে হয়েছে, এমনকি তাঁর মা রাধা দেবীকে গহনা বিক্রিও করতে হয়েছে। সংবাদ সংস্থাকে মনোজ বলেন, আমাদের রোজগার সীমিত কিন্তু আমরা ঠিক করেছিলাম ছেলেকে ক্রিকেটার বানাব।

আত্মত্যাগ শুধু কার্তিকের মা-বাবাকে করতে হয়নি। লড়তে হয়েছে কার্তিকেও। গ্বালিয়রের একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন কার্তিক। বাবা-ছেলে ভেবেছিলেন, চার-পাঁচ ম্যাচেই দল ছিটকে যাবে। ফলে অল্প টাকা নিয়েই গিয়েছেলন তারা খেলতে। কিন্তু কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে দল পৌঁছে গেল ফাইনালে। টাকা ফুরিয়ে যাওয়ায় বাবা-ছেলেকে রাত কাটাতে হয় নাইট শেল্টারে।

স্মৃতিচারণ করে মনোজ বলেন, ‘একদিন না খেয়ে ঘুমোতে হয়েছিল! ‘ফাইনাল জিতে প্রাইজমানি পাওয়ার পরই বাড়ি ফেরার রাস্তা খুলেছিল।’ অবশেষে দারিদ্র ঘোচালেন কার্তিক, কয়েক মিনিটে কোটিপতি হয়ে গেলেন শর্মা পরিবার।

Related articles

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...