Wednesday, June 24, 2026

‘ধুরন্দর’২ ছবিতে আদৌ প্রকাশ্যে আসবে কুখ্যাত এই গ্যাংস্টার?

Date:

Share post:

‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে আর তারপর থেকেই দর্শকদের মনে একটিই প্রশ্ন— কে এই ‘বড়ে সাহেব’? প্রথম ছবিতে বারংবার এই প্রভাবশালী ব্যক্তির নাম শোনা গেলেও পর্দায় তাঁর মুখ দেখা যায় নি। সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র তাঁর সাসপেনশনের পর থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে, পর্দার আড়াল থেকে আসলে কলকাঠি নাড়ছেন ‘বড়ে সাহেব’। সিক্যুয়েল আসার আগে সেই রহস্যের জট কিন্তু খুলতে শুরু করেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে এটুকু নিশ্চিত করা হয়েছে যে, পাকিস্তান থেকেই ‘বড়ে সাহেব’ তাঁর সাম্রাজ্য চালাচ্ছেন এবং তাঁর অঙ্গুলিহেলনেই ঘটে চলেছে একের পর এক ঘটনা। কিন্তু তাঁর প্রকৃত পরিচয় কি এই নিয়ে উত্তাল নেটপাড়া।

বেশ কিছু ক্ষেত্রেই উঠে আসছে এই প্রশ্ন, দাউদ ইব্রাহিমই কি সেই মাস্টারমাইন্ড? জনপ্রিয় থিওরি কিন্তু বলছে ‘বড়ে সাহেব’ আসলে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। এই আলোচনা আরও জোরালো হয়েছে যখন দেখা গেল, ছবির কাস্ট লিস্টে দানিশ ইকবালকে ‘দাউদ ইব্রাহিম’-এর চরিত্রে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদের এক অন্ধকার জগত দেখার জন্য দর্শকমহলে উৎসাহ তুঙ্গে। যদিও ‘বড়ে সাহেব’ মাসুদ আজাহার হতে পারেন বলেও অনেকে মনে করছেন। ছবির শুরুতেই কান্দাহারে আইসি-৮১৪ (IC814) বিমান হাইজ্যাকের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে আর. মাধবন অভিনীত অজয় সান্যাল জিম্মি উদ্ধারে মধ্যস্থতা করেছিলেন। বাস্তবে এই ঘটনায় মাসুদ আজাহারকে মুক্তি দিতে হয়েছিল তাই তাঁর উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার হতে পারে তিনি ওসামা বিন লাদেন? আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয় তুলে ধরতে লাদেনের মতো চরিত্রকে ‘পাপেট মাস্টার’ হিসেবে ব্যবহার করা হতে পারে এই বিষয়টিও মাথায় রয়েছে।

উল্লেখ্য, ধুরন্দর ছবির দ্বিতীয়ভাগ মুক্তি পেতে চলেছে ১৯ মার্চ, ২০২৬। ‘নতুন বছরে নতুন চমক’, এই নিয়ে আপাতত তোলপাড় নেট দুনিয়া। তবে প্রথম ভাগেও যে ষ্টার কাস্ট অসাধারণ ছিল এই নিয়ে সন্দেহের অবকাশ রাখেননি পরিচালক।

আরও পড়ুন – মোদির সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে অভিষেকের নির্দেশ তৃণমূল প্রতিনিধিদল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...