Wednesday, June 24, 2026

কর্নাটকে অনার কিলিং! ভিন্ন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা কন্যাকে খুন

Date:

Share post:

অন্তঃসত্তা মেয়েকে কুপিয়ে খুন বাবার! এই নৃশংস ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কর্নাটকের (Karnataka) হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। অভিযোগ উঠেছে ভিন্ন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন বাবা। জানা গিয়েছে, সাত মাসের অন্তঃসত্ত্বা নিহত তরুণীর নাম মান্য প্যাটেল (১৯)। পরিবারের আপত্তি সত্ত্বেও চলতি বছরের মে মাসে অন্য জাতের যুবককে বিয়ে করেছিলেন মান্য। যুবকের নাম বিবেকানন্দ দোদামানি। বিয়ের পরে নিজেদের বাড়ি ছেড়ে হাভেরি জেলায় থাকলেও ডিসেম্বরের ৮ তারিখে দোদামানি স্ত্রীকে নিয়ে ইনামপুরভিল্লায় নিজের বাড়িতে ফেরেন।

বিবেকানন্দের বাড়িতে ফেরার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে চড়াও হয়ে মান্যর বাবা এবং তাঁর পরিবারের লোকজন। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে মান্যর বাবা তাঁকে আঘাত করেন বলে অভিযোগ। বিবেকানন্দের পরিবারের সদস্যরা মান্যকে বাঁচানোর চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয়। ধারওয়াদের পুলিশ সুপার গুঞ্জন আর্য জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই হুব্বাল্লি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মান্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মান্যর বাবা বীরানগৌড়া প্যাটেল, প্রকাশ এবং অরুণ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ। আরও পড়ুন: হাওড়ার বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দেহ! আটক দুই নাবালক

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...