Wednesday, June 24, 2026

বড়দিন পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা বাংলায়, পঁচিশে ডিসেম্বরের পর আরও নামবে পারদ!

Date:

Share post:

শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করছে গোটা রাজ্য। তবে সকালের দিকের ঘন কুয়াশার (Deep Fog) কারণে দৃশ্যমানতার অভাব পথচারী এবং গাড়িচালকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। একের পড়া দুর্ঘটনার খবরও আসছে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের পর থেকেই উষ্ণতার পারদ আরও নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমার সম্ভাবনা। উত্তরেও বাড়বে শীত (Winter)।

মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে, কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই কারণে দিনভর শীতের অনুভূতি জারি থাকবে। কলকাতা-সহ উপকূলের জেলায় ১৪- ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০- ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরের পার্বত্য জেলায় উপরের দিকে তাপমাত্রা ৫-৬ ডিগ্রিতেই থাকবে। আজ মঙ্গলবার কুয়াশার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। মহানগরীতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...