Wednesday, June 24, 2026

নেতিবাচক ঘটনার মধ্যেও খুঁজছেন ইতিবাচক দিক, কঠিন সময়ে স্মৃতির জীবনমন্ত্র

Date:

Share post:

ঠিক এক মাস আগে ব্যক্তিগত জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল স্মৃতি মান্ধানার(Smriti Mandhana) জীবনে। এরপর গত এক মাস ধরে অনেক ঘটনা ঘটেছে।  প্রথমে বিয়ে স্থগিত করেন তারপর পলাশ মুচ্ছলের সঙ্গে  সম্পর্কের ইতি ঘটিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে আবার ২২ গজে ফিরেছেন। জীবনের কঠিন সময় নিয়ে উপলব্দির কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের সহ অধিনায়ক।

একটি পড কাস্টে স্মৃতি(Smriti Mandhana) বলেছেন, “একটা খারাপ ঘটনা আপনার গোটা দিন নষ্ট করে দিতে পারে। আমরা কোনও ম্যাচে হারলে মানুষ সেই হারটাই দেখে। কিন্তু সেই হারের মধ্যেও ইতিবাচক বিষয় থাকে। একই ভাবে, আমি মনে করি, সারাদিনে নেতিবাচক ঘটনার পাশাপাশি ইতিবাচক ঘটনাও ঘটে। ফলে দিনের নেতিবাচক ঘটনার কথা না ভেবে আমাদের ইতিবাচক ঘটনাগুলোর কথা বেশি ভাবা উচিত।”

মাঠের ২২ গজে নিজের প্রতিভা আগেই প্রমাণ করেছেন। এবার ব্যক্তিগত জীবনের ঝড় ঝাপটা সামলে নিয়েও নিজের লক্ষ্যে অবিচল স্মৃতি।  অনেকেই মনে করেন স্মৃতির এই জীবনমন্ত্র অনুপ্রেরণা। আপাতত ক্রিকেট মাঠে নিজের খেলাতেই ফোকাস করছেন ভারতীয় ক্রিকেটের কুইন।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...