Monday, April 27, 2026

ফের মমতার দেখানো পথে ডবল ইঞ্জিন সরকার! ‘মা ক্যান্টিনে‘র আদলে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক জনমুখী প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি (BJP)-শাসিত রাজ্যগুলি। ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ থেকে শুরু করে ‘কন্যাশ্রী‘- সব প্রকল্পের নকল করে এবার ‘মা ক্যান্টিনে‘র আদলে ‘অটল ক্যান্টিন’ চালু ডবল ইঞ্জিনেক দিল্লিতে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpai) ১০২তম জন্মদিনে এই ক্যান্টিন চালু করেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)।

ওইদিন প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে ‘অটল ক্যান্টিন’ দিল্লির (Delhi) ৪৫টি জায়গায় চালু হয়েছে। দ্রুত আরও ৫৫টি জায়গায় অটল ক্যান্টিন চালু হবে বলে জানান রেখা গুপ্তা। পাঁচ টাকায় সেখানে পাওয়া যাচ্ছে ভাত, ডাল, রুটি, সব্জি, আচার। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের বেঁচে থাকতে মূলত তিনটি বিষয় প্রয়োজন- ‘রোটি, কাপড়া ওউর মকান’। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ।” বিরোধীদের প্রশ্ন মোদির বিকশিত ভারতে কেন দু-বেলা দু-মুটো খাবার জোগাড় করতে  হিমশিম খেতে হচ্ছে দেশবাসীকে!
আরও খবরবিজেপিতে যাওয়া ‘ভুল’ ছিল, তৃণমূলে যোগদান করে ‘জয় বাংলা’ স্লোগান পার্নোর 

লকডাউনের সময়ই মানুষের কাছে সস্তায় ভরপেট পরিচ্ছন্ন খাবার পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিন চালু করে রাজ্য সরকার। এখনও সেই ক্যান্টিন চলছে। সেখানে দুপুরে ভাত-ডাল-তরকারি ও ডিম দেওয়া হয়। রাস্তায় কাজে বেরনো খেটে-খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে অনুসরণ করল সব বিষয় নিয়ে বাংলার সমালোচনা করা দিল্লির বিজেপি-সরকার।

Related articles

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...