Saturday, June 27, 2026

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে জয়ের দিনই নজির গড়লেন অধিনায়ক হরমনপ্রীত(Harmanpreet Kour), ব্যর্থতার ধারা অব্যাহত থাকল স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)।

১৩০টি ম্যাচে ৭৭টি ম্যাচে জয় পেয়েছেন হরমনপ্রীত((Harmanpreet Kour)। পুরুষ-মহিলা নির্বিশেষে তিনিই টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। বিশ্বকাপ জয়ের পর নতুন রেকর্ড গড়লেন হরমনপ্রীত।

ব্যক্তিগত জীবনের সংকট কাটিয়ে বাইশ গজে ফিরলেও রানের দেখা পাচ্ছেন না স্মৃতি, আগের দুই ম্যাচে বড় রান পাননি। তৃতীয় ম্যাচে আউট হলেন ৬ বলে মাত্র ১ রানে। আগামী বছর টি২০ বিশ্বকাপ, দ্রুত ছন্দে ফিরতে হবে সহ অধিনায়ককে।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে মাত্র ১১২ রান। দুরন্ত বোলিং করলেন রেণুকা-দীপ্তি।

গত বছরের ডিসেম্বরে শেষ বার টি-টোয়েন্টি খেলেছিলেন রেণুকা। শুক্রবার ফিরেই তিনি ২১ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংকে ধসিয়ে দিলেন। ১৮ রানে ৩ উইকেট নিলেন দীপ্তি।

স্মৃতি ব্যর্থ হলেও রানের ঝড় তোলেন শেফালি বর্মা। তিনি ওপেনের নেমে ৪২ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ফলে সহজেই ম্যাচ এবং সিরিজ জিতে নিল ভারত। সিরিজের শেষ ম্যাচ শুধুই নিয়মরক্ষার।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...