Sunday, May 3, 2026

মঙ্গল সন্ধ্যায় নন্দনে সঙ্গীতমেলায় গান গাইলেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন ছন্দে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে নন্দনে শুরু হয়েছে সঙ্গীত মেলা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়ার সভা সেরে সন্ধেয় সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্প-সংস্কৃতি প্রেমী মমতা নিজেও নিয়মিত সাহিত্য চর্চা করেন। এদিন সবার অনুরোধে মঞ্চে উঠে ‘প্রাণ ভরিয়ে‘, ‘সে যে আমার জন্মভূমি‘ গান গেয়েছেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, ইমন চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি বোস-সহ অন্যান্যরা।প্রতিদিন বিকাল ৫টা থেকে সঙ্গীতমেলায় শুরু হয় বর্ণময় অনুষ্ঠান। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা আসছেন এই সঙ্গীতমেলায়। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন নবীন শিল্পীরাও। বাংলা ব্যান্ডের গানও হচ্ছে এই মেলায়। আরও পড়ুন: SIR শুনানিতে ডাক জয় গোস্বামীকেও! বিরোধিতায় সরব ব্রাত্য-কুণালরা, ক্ষুব্ধ সুজনওপশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পী ও কারিগররা নিজেদের রকমারি শিল্পসামগ্রী ও রকমারি পিঠে-পুলি ও খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে রবীন্দ্রসদন-নন্দন চত্বরে। এছাড়া তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন আকাদেমির প্রকাশিত বইয়ের স্টলও আছে।

এদিন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সবার অনুরোধে মাইক তুলে নেন তিনি। ‘প্রাণ ভরিয়ে‘, ‘সে যে আমার জন্মভূমি‘- দুটি গানে গলা মেলান মমতা। এর পরে আদিবাসী লোকশিল্পীদের উৎসাহ দিতে নাচের ছন্দে পা মেলান রাজ্যের প্রশাসনিক প্রধান।

Related articles

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...