Sunday, May 3, 2026

কনকনে ঠান্ডায় শুরু বুধের সকাল, পঁচিশের শেষদিনে কলকাতার উষ্ণতা ১১ ডিগ্রি!

Date:

Share post:

পাঁচ বছরে শীতলতম দিন কলকাতায় (coldest day in Kolkata)। বুধবার তিলোত্তমায় পারদ নামল ১১ ডিগ্রিতে! জেলার উষ্ণতা আরও নিম্নমুখী। কুয়াশায় ঘেরা রাস্তাঘাট, শীতের কামড়ে লেপ কম্বলে জবুথবু গোটা বাংলা। আজ থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)।

ডিসেম্বরের প্রথম দিন থেকেই শীতের দাপট উপভোগ করছে বাঙালি। তবে ২০২৫ সালের শেষ দিনে যে সব রেকর্ড ভেঙে দিয়ে পাঁচ বছরের শীতলতম দিন পাবে কলকাতা সেটা ভাবা যায়নি। গত কয়েকদিন ধরে ১২-১৩ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। আজ কমে একেবারে ১১ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে ২০২১ সালের পর এদিন কলকাতার তাপমাত্রা এতটা কমলো। উত্তরের জেলাগুলিতে নয় থেকে দশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির আশেপাশে রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বেলা পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। বর্ষবরণেও যে জমিয়ে ঠান্ডা উপভোগ করবে বঙ্গবাসী তা বলাই বাহুল্য। হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তীব্র শীত অনুভূত হবে।

 

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...