Saturday, April 18, 2026

বিজেপি শাসিত রাজ্যে ডাইনি অপবাদে কুপিয়ে খুন দম্পতি! পোড়ানো হল ঘরও

Date:

Share post:

ফের ডাইনি অপবাদে কুপিয়ে খুন! বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State Asam) অসমের প্রত্যন্ত গ্রামে এখনও পৌঁছায়নি শিক্ষার আলো। কাটেনি অন্ধবিশ্বাস, কুসংস্কার। মঙ্গলবার সেই কুসংস্কারের বলি হলেন এক নিরীহ দম্পতি। ঘটনাটি ঘটেছে অসমের কার্বি আংলং জেলার হাওরাঘাট এলাকার বেলোগুড়ি মুন্ডা গ্রামে। গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গার্দি বিরোয়া (৪৩) ও মীরা বিরোয়া (৩৩) নামের এক দম্পতিকে কুপিয়ে খুন করে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ বেশ কিছু সংঘবদ্ধ জনতা প্রথমে গার্দি ও মীরার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সেখানেই কুপিয়ে খুন করা হয় দম্পতিকে। তারপর উন্মত্ত জনতা দম্পতির ঘরে আগুন লাগিয়ে দেয়। পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করেছে।

ঘটনায় সব অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই এলাকা এখনও কুসংস্কারের ছায়া থেকে মুক্ত নয়। গুজব ও অন্ধবিশ্বাসের জেরে এইরকম ঘটনা ঘটেছে বলেই সন্দেহ করা হচ্ছে। ডাইনি সন্দেহে খুন হওয়ার জন্য বারবার অসমকে সংবাদ শিরোনামে উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী গত এক দশকে অসমে ডাইনি সন্দেহে ১০০-র বেশি মানুষকে খুন করা হয়েছে। ২০১৫ সালে রাজ্যে চালু হয় Assam Witch Hunting (Prohibition, Prevention and Protection) Act। এই আইনে কাউকে ডাইনি বলে চিহ্নিত বা সেই অভিযোগে হামলা ও হত্যার ঘটনায় কঠোর শাস্তি ও জরিমানার নিয়ম রয়েছে। কিন্তু এই আইন আদৌ কি সমাজের বর্তমান পরিস্থিতি বদলাতে পারছে? আরও পড়ুন: ২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...