Saturday, June 20, 2026

বছর শেষেও আইএসএল নিয়ে অনিশ্চয়তা, প্রতিবাদে সরব সৌভিক

Date:

Share post:

বছর শেষেও আইএসএল(ISL) নিয়ে  অনিশ্চয়তা অব্যাহত। কবে লিগ শুরু হবে, তা এখনও সঠিক ভাবে বলতে পারেনি ফেডারেশন। বেঙ্গালুরুর মতো দল অনুশীলন বন্ধ করে দিয়েছে। বছর শেষেও আইএসএল(ISL) নিয়ে অচলাবস্ত কাটল না। দেশের সর্বোচ্চ লিগ নিয়ে খুব ক্ষীণ একটা আশার আলো  দেখা যাচ্ছে। কিন্তু লিগ কবে শুরু হবে কী ফর্ম্যাটে হবে এই সব কিছু নিয়েই রয়েছে চূড়ান্ত ধোঁয়াশা।

আইএসএলের (ISL) অনিশ্চয়তায় ফের উদ্বেগ প্রকাশ ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার মনে হয় না মানুষ আর সত্যি বুঝতে পারছে যে কী ঝুঁকির মুখে রয়েছে।যদি এখন এর সমাধান না করা হয়, তবে শুধু ভারতীয় ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে না। হাজার হাজার জীবন স্থায়ীভাবে প্রভাবিত হবে। এটা শুধু খেলোয়াড়দের ব্যাপার নয়। ভারতীয় ফুটবলে কর্মরত অনেকেরই কোনো সঞ্চয় নেই, দীর্ঘমেয়াদী চুক্তি নেই, বা তাদের জন্য অন্য কোনো বিকল্পও নেই। তারা মাস শেষে বেতনের উপর নির্ভর করে চলে। তাদের বেতনই বেঁচে থাকার একমাত্র উৎস। যখন বেতন বন্ধ হয়ে যায়, জীবনও থেমে যায়।”

 

এখানেই থেমে না থেকে সৌভিক আরও লেখেন, “খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, ফিজিও, বিশ্লেষক, মিডিয়া টিম, কিট ম্যানেজার, মাঠকর্মী, চালক, অপারেশনস টিম, বিক্রেতা এবং স্থানীয় অংশীদাররা। পুরো পরিবার এই ব্যবস্থার উপর নির্ভরশীল। সন্তানদের শিক্ষা, চিকিৎসার প্রয়োজন, ভাড়া, খাবার—সবকিছুর খরচ ফুটবল থেকেই আসে।”

এদিকে জানা গিয়েছে, ২০২৫-২৬ মরশুমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সমস্ত আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়েছে। ​ফেডারেশন ক্লাবগুলিকে ১ জানুয়ারির মধ্যে তাদের উত্তর জানাতে নির্দেশ দিয়েছে। বর্তমান অনিশ্চয়তার মাঝেই লিগের ফরম্যাট এবং ম্যাচের সংখ্যা সম্পর্কে এএফসিকে বিস্তারিত তথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন, আর সেই কারণেই এই পদক্ষেপ। আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাবগুলোকে জানাতে হবে তাদের মতামত।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...