Wednesday, May 13, 2026

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

Date:

Share post:

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের অনুমতি পাওয়ার পরই নতুন বছরের শুরু থেকেই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। জানা গিয়েছে আগামী ১৫ দিনের মধ্যেই মাঠের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে।

১৩ ডিসেম্বর ঘটনার পর থেকে এই মাঠে প্রবেশ নিষিদ্ধ হয়। ঘটনার পর মাঠে এসে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। পুলিশের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেই খবর। তবে মাঠের মধ্যে এখনও সংবাদ মাধ্যমের প্রবেশের অনুমতি নেই। ইতিমধ্যেই ক্রীড়া দফতর এবং পূর্ত দফতরের আধিকারিকরা আলোচনা করেছেন।খবর অনুযায়ী, মেসি কাণ্ডে যুবভারতীতে ১ কোটি ৪১ লক্ষ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। আদালতের জানাল সরকার পক্ষের আইনজীবী।

মেসি ইভেন্টে মাঠ থেকে গ্যালারির ক্ষয়ক্ষতি হয়। শুরুতেই মাঠের কাজ শুরু হয়েছে। সংস্কার করতে গিয়ে দেখা গিয়েছে মাঠের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক জায়গায় টার্ফের ক্ষতি হয়েছে। একটি গোল পোস্টের জাল ছিড়ে ফেলা হয়। ফলে মাঠের খুব বেশি ক্ষতি হয়নি। তবে অ্যাথলেটিক্সের ট্রাকের ক্ষতি হয়। সেটা দ্রুত সারিয়ে ফেলা হবে। সবার আগে যেটা করা হয়েছে সেটা হল মাঠকে পরিস্কার করে ফেলা হয়েছে। মাঠে কোনও চেয়ার বা ভাঙা কিছু পড়ে নেই।

বেশি ক্ষতি হয়েছিল গ্যালারির। প্রচুর সংখ্যায় বাকেট চেয়ার তুলে ফেলে মাঠে ফেলে দেওয়া হয়। শুক্রবার দেখা গেল সেই চেয়ার গুলি মাঠ থেকে সরিয়ে এনে বিসি কাট আউটে রাখা হয়েছে।  জানা গিয়েছে এই চেয়ারগুলির মধ্যে যেগুলি ভালো আছে সেগুলি আবার লাগানো হবে। চেয়ারে নম্বর আছে ফলে কোন অংশের চেয়ার সেটা বোঝা যাবে সহজেই। চেয়ার ভেঙে গেলে তা বদলে নতুন করে লাগানো হবে। বাথরুমেরও ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও সারানো হবে।

তিন প্রধানের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ক্রীড়া দফতরের কর্তারা। চিন্তার জায়গা একটাই আইএসএলের শুরুতেই ডার্বি হলে কারণ বড় ম্যাচে অনেক দর্শক আসেন ফলে পুরো গ্যালারি সারাতে হবে। অন্য ম্যাচ হলে গ্যালারির যে অংশ সারানো হবে না সেখানে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকতে পারে। নতুন বছরে ফের একবার স্বমহিমায় ফিরতে তৈরি বাংলার গর্বের যুবভারতী(Yubha bharati )।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...