Thursday, April 23, 2026

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

Date:

Share post:

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল সমাজ বিরোধী। এবার সেই বহিরাগতদের ঢুকিয়ে তৃণমূল কর্মীদের (Trinamool Congress ISF Clash) উপর হামলার ঘটনা ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুর গ্রামে। ঘটনায় দু’পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন।

অভিযোগ, রাস্তা উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়। পাল্টা তৃণমূলের কর্মীরা আইএসএফ সমর্থকদের ধাওয়া করে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, চিনিপুকুর-রামপুর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর মোল্লা এই সংঘর্ষে আহত হন। আরও পড়ুন: উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতা সওকত মোল্লা অভিযোগ করেন, আইএসএফ বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তাঁর দলের কর্মীরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন। তাঁদের ‘ড্রামাবাজি’ করে মানুষকে উত্তেজিত করার অভিযোগও তোলেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান বন্ধ করতে আইএসএফ কর্মীরা মারধর করে এবং বন্দুকের বাঁট দিয়ে প্রাণে মারার চেষ্টাও করা হয়। সংঘর্ষে আহতদের স্থানীয় জিরানগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...