Sunday, May 17, 2026

IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

Date:

Share post:

আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান (ED raid in IPAC) কি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল? তা না হলে সাড়ে ছটায় অভিযান শুরু করে কেন সাড়ে এগারোটার সময় ক্যাজুয়াল ইমেইল পাঠানো হল – সুপ্রিম কোর্টে (Supreme Court) ইডির মামলায় প্রশ্ন তুললেন অভিষেক মনুসিংভি। রাজীব কুমারের আইনজীবী বলেন, হাইকোর্টে এই মামলা করার পর এইভাবে সুপ্রিম কোর্টে কেন মামলা করল কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি অভিযোগের সঙ্গে ইডির পঞ্চনামায় মিল নেই বলে উল্লেখ করেছেন তিনি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষণ করে ইতিমধ্যেই এই মামলায় সব পক্ষকে নোটিশ জারি করতে চলেছে সুপ্রিম কোর্ট, এমনটাই শোনা যাচ্ছে।

আরও পড়ুন: রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

তল্লাশি অভিযানের সময় ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যের ডিজিপি রাজীব কুমার (DGP Rajeev Kumar), কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার আর্জি জানায় কেন্দ্রীয় এজেন্সি। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা কেন গেছিলেন সে প্রশ্ন তোলা হয় কেন্দ্রের সলিসিটারের তরফে? অভিষেক মনুসিংভি স্পষ্ট বলেন মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান। তাই খুব স্বাভাবিকভাবেই তিনি কোথাও গেলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা সেখানে উপস্থিত হবেন। যাতে রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এর জন্য কোনও ভাবেই তাঁদের দায়ী করা যায় না।

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...