Thursday, May 7, 2026

বাংলায় নিষিদ্ধ অ্যালমন্ট কিড সিরাপ, বিজ্ঞপ্তি জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের

Date:

Share post:

শিশুদের জনপ্রিয় কফ সিরাপ অ্যালমন্ট কিড সিরাপ (almont Kid Syrup) নিষিদ্ধ করা হল পশ্চিমবঙ্গে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের (West Bengal Drug Control) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্যের কোথাও কোনওমতেই এই সিরাপ ব্যবহার করা যাবে না। সিরাপের নির্দিষ্ট ব্যাচের বিষাক্ত ইথিলিন গ্লাইকলের (Ethylene Glycol) উপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিহারের হাজিপুরে তৈরি এই সিরাপকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে তেলেঙ্গানা। এবার বাংলাতেও যাতে কোথাও এই সিরাপ ব্যবহার করা না হয় তার জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

পরীক্ষা করে জানা গেছে সিরাপের মিষ্টতা বাড়ানোর জন্য একটি বিশেষ ব্যাচে এই শিশুদের কফ সিরাপে বিষাক্ত ইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত বর্ণহীন এক তরল মেশানো হয়েছে। এটি সাধারণত গাড়ির অ্যান্টিফ্রিজ, কু, প্লাস্টিক পলিয়েস্টার ফাইবার তৈরিতে ব্যবহার করা হয়। এটি পান করলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলে মনে করছেন গবেষকরা। ব্যাচ নাম্বার এ এল ২৪০০২- এর (AL24002) কোন ওষুধ যাতে ব্যবহার করা না হয় সে ব্যাপারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত ওষুধবিক্রেতা, ডিস্ট্রিবিউটার ও হোলসেলারদের কাছে এই ওষুধ রয়েছে তা অবিলম্বে জনমানসে বিক্রি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে যদি এই ওষুধ থেকে থাকে, তবে ৭৯০৮০৭৭৬১৫ নম্বরে whatsapp করে অবিলম্বে জানানোর কথাও বলা হয়েছে।

 

Related articles

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...