Friday, May 22, 2026

নন্দীগ্রামে ‘আদি’র বাধায় বন্ধ ‘নব্য’ বিজেপির প্রচার! ভিডিও পোস্ট করে কটাক্ষ কুণালের

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandiagram) সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির (BJP)। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। আর তার পরদিনই প্রকাশ্যে আদি-নব্য কোন্দল। কালীচরণপুর ও সোনাচূড়ায় বিজেপির (BJP) প্রচার ট্যাবলো থেকে দলের কর্মীরাই খুলে নিলেন ব্যানার, পোস্টার, সাউন্ড সিস্টেম। আর সেই ভিডিও পোস্ট (Video Post) করে তীব্র কটক্ষ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, “আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি।”

বহুবার শিরোনামে উঠে এসেছে বিজেপির আদি-নব্যরা দ্বন্দ্ব। এর জেরে আগামী বিধানসভা নির্বাচনে কোন ভালো ফলের আশা করছে না বঙ্গ গেরুয়া শিবির- এমনটাই দলীয় সূত্রের খবরক। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চালুর পরেই রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। আর পর পরদিন অর্থাৎ সোমবার সকালেই নন্দীগ্রামে কালীচরণপুর ও সোনাচূড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দলের ছবি প্রকাশ্যে।
আরও খবরমুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস

সেই ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, “নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে। নন্দীগ্রাম কালীচরণপুর ও সোনাচূড়া। আজ সোমবার সকালে। আদি বিজেপিরা তৎকাল বিজেপির প্রচার আটকে চূড়ান্ত ক্ষোভ জানাচ্ছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে তীব্র।“ এই নিয়ে আরও একটি পোস্টে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে।“ তৃণমূলকে ট্যাগ করে কুণালে লেখেন, “পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে (কারণ ওটা বিধানসভার সমতুল) তৃণমূলের যে ১০,৪০০+ লিড ছিল, সেটা বাড়ানোর সুযোগ আছে এবার।“

চলতি বছরের শুরুতেই নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। কম্বল দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই নেতার মধ্যেই প্রথমে বচসা শুরু হয় তারপর সেটা হাতাহাতির পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই বিজেপি নেতা। রাজনৈতিক মহলের দাবি বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত বিজেপি। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের আদি বিজেপি নেতারা মানতে নারাজ। এদিকে দিলীপ ঘোষ সক্রিয় হতেই আদি বিজেপি নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। এর ফলে প্রায় প্রতিদিন আদি এবং নব্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জড়াচ্ছেন।

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...