Friday, May 22, 2026

সমাধানে ব্যর্থ ফেডারেশন, আনোয়ার ইস্যুতে বড় পদক্ষেপ মোহনবাগানের

Date:

Share post:

২ বছর অপেক্ষা করার পর ফেডারেশনের কার্যত উপর বিরক্ত হয়ে সমস্ত আইন মেনেই আনোয়ার আলি(Anwar Ali )ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ( CAS) গেল মোহনবাগান।

দু’মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার(Anwar Ali)। যা নিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ আনে মোহনবাগান। দীর্ঘদিন ফেডারেশনের অ্যাপিল কমিটিতে মামলা ঝুলে রয়েছে। যা নিয়ে সবপক্ষই অসন্তুষ্ট। গত বছরের নভেম্বরে এই বিষয় নিয়ে ফিফা ও এএফসিকে চিঠি পাঠায় মোহনবাগান। ফিফার পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্ত নতুন বছরের শুরুতেও কোনও ফলাফল হয়নি।

আনোয়ারের চুক্তি নিয়ে ফেডারেশনের কাছ থেকে কোনও রকম সাহায্য পাচ্ছে না, এই অভিযোগ করে আগেই ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। তারা প্রতিকার চেয়ে ফিফাকে চিঠি লিখেছিল। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা সেই চিঠির জবাব দিয়ে মোহনবাগানকে জানিয়েছে, যাতে দ্রুত বিষয়টির নিষ্পত্তি হয়, সে ব্যাপারে তারা ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলবে। কিন্তু তাতেও কিছু হয়নি। এবার মোহনবাগান অল আউট গেল।

আনোয়ার এই মুহূর্তে লাল হলুদের হয়েই খেলছেন। চুক্তিভঙ্গের ইস্যুতে আনোয়ারকে চার মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। কিন্ত সেটাও খারিজ হয়ে যায়। আদালত ঘুরে বিষয়টি ফেডারেশনের কোর্টেই ফেরে।

Related articles

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের 

বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায়...