Saturday, May 23, 2026

খেলছেন শুধু ওডিআইতে, বেতন কমছে বিরাট-রোহিতের!

Date:

Share post:

টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা(Virat Kohli-Rohit Sharma)। বর্তমানে ভারতের হয়ে শুধু একদিনের ক্রিকেট খেলছেন। ফলে নতুন বছরে তাদের বেতন কমতে চলেছে।

প্রতিবছরই ভারতের ক্রিকেট বোর্ডের(BCCI) পক্ষ থেকে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়। যেখানে ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের বেতন নির্ধারিত হয়। এতদিন পর্যন্ত বিরাট -রোহিত(Virat Kohli-Rohit Sharma) ছিলেন এ প্লাস ক্যাটাগরিতে।

কিন্তু সংবাদ সংস্থা ANI র তথ্য অনুসারে , বিরাট রোহিত এ প্লাস ক্যাটাগরির স্থান খোয়াতে চলেছেন। অজিত আগরকরের নেতৃত্ব  এর মধ্যে ‘এ+’-এর ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি, ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটাররা বছরে ৫ কোটি, ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক ৩ কোটি এবং ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা বেতন পান।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এখন চারটি ভাগে বিভক্ত। এ+ চুক্তিতে এখন রয়েছেন রোহিত, কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এরপর আছে এ, বি ও সি বিভাগ। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী এ+ বিভাগটি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আগরকরের নির্বাচক কমিটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিটি বিশ্বাস করে যে নতুন ক্রিকেট ক্যালেন্ডার এবং খেলোয়াড়দের শরীরের কথা বিবেচনা করে চুক্তি ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত করা উচিত।

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে এই নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সকলের নজর এখন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের দিকে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে ভারতীয় ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থায় এই বড় পরিবর্তন বাস্তবায়িত হবে কিনা।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...