Wednesday, May 6, 2026

ঈশান ঝড়ের সঙ্গে বিশ্বকাপের আগে স্বস্তি ফেরালেন সূর্য, দাপুটে জয় ভারতের

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০  ম্যাচে জয়  পেল ভারত(India)। ৭ উইকেটে জয় পেল ভারত। সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ভারতীয় দলে দু’টি বদল হয় এই ম্যাচে। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় আসেন কুলদীপ যাদব। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে তাঁর পরিবর্তে নামেন হর্ষিত রানা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বুমরাহর মতো বোলারকে বিশ্রাম দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এই সিরিজে টিম কম্বিনেশন বেছে নিতে হবে থিঙ্ক ট্যাঙ্ককে।

কিউয়ি ব্যাটারদের মধ্যে রাচিন রবীন্দ্র ৪৪ রান করেন। শেষ দিকে মিচেল স্যান্টানা্র ৪৭ রান করেন।ভারতের বিরুদ্ধে  দ্বিতীয় টি২০  ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তুলল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব।  একটি করে উইকেট পান হার্দিক পাণ্ডিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, শিবম দুবে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা ১ বলে ০ রান করে আউট হলেন, সঞ্জু ৬ রান করে ফিরলেন। ফলে শুরুতেই চাপে পড়ে ভারত। কিন্ত কঠিন সময়েই জ্বলে উঠলেন ঈশান কিষাণ, বিশ্বকাপের আগে ছন্দে ফিরে গম্ভীরকে স্বস্তি দিলেন সূর্যকুমারও(Surya Kumar Yadav)।

প্রত্যাবর্তনের ম্যাচে ভালো খেলতে পারেননি।  ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঈশান(Ishan Kishan)।৩২ বলে ৭৬ রান করেন। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি করলেন সূর্য(Surya Kumar Yadav)। স্কাই অপরাজিত থাকলেন ৩৭ বলে ৮২ রানে। তাঁর ইনিংসে ছিল ৯টা চার, চারটে ছয়। ১১টা চার এবং চারটে বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ২৮ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য পেরিয়ে গেল ভারত।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...