Thursday, May 28, 2026

২৬ জানুয়ারির আগে রেললাইনে বিস্ফোরণ পঞ্জাবে: হাই অ্যালার্ট ফতেগড়ে

Date:

Share post:

পঞ্জাবে রেললাইনে রহস্যজনক বিস্ফোরণ ঘিরে নাশকতার আশঙ্কা। প্রজাতন্ত্র দিবসের আগে পাঞ্জাবের ফতেগড় এলাকায় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের (blast) জোরে প্রায় তিন থেকে চার ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার মুখে পড়ে একটি মালগাড়ি (goods train)। আহত ট্রেনের চালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর ফতেগড় শহর জুড়ে হাই অ্যালার্ট (high alert) জারি করেছে পঞ্জাব (Punjab) প্রশাসন।

ফতেগড় সাহিব এলাকায় সিরহিন্দের কাছে নবনির্মিত রেলপথে শুক্রবার রাত এগারোটা নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় ওই ট্র্যাক দিয়ে একটি মালগাড়ি (goods alert) যাচ্ছিল। বিস্ফোরণের (blast) জেরে প্রায় তিন ফুট রেললাইন উড়ে যায়। মালগাড়ির ইঞ্জিন প্রায় ১২ ফুট দূরে ছিটকে পড়ে।

শনিবার সকালে রেলের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মালগাড়ির চালকের আঘাত গুরুতর নয়, জানানো হয়েছে রেলের তরফে। তার মুখে আঘাত রয়েছে। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, খনিতে বিস্ফোরণ ঘটানোর সামগ্রী দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আরও পড়ুন : জর্জিয়ায় স্ত্রী-সহ ৩ আত্মীয়কে গুলি করে খুন ভারতীয়র! আলমারিতে লুকিয়ে রক্ষা ৩ সন্তানের

তবে পাঞ্জাব পুলিশ ও রেলের তরফে দেওয়া বিবৃতিতে অসঙ্গতি সন্দেহের কারণ তৈরি করেছে। রেল যেখানে বিস্ফোরণের বিভিন্ন সময় জানাচ্ছে, সেখানে পঞ্জাব পুলিশ দাবি করছে শনিবার ভোরে এই বিস্ফোরণ হয়েছিল। রেল দাবি করছে বিস্ফোরণে রেল ট্র্যাকে তেমন ক্ষতি হয়নি। তবে পঞ্জাব পুলিশ রেল ট্র্যাকের ক্ষতির কারণে ফতেগড় সাহিব এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে। শহরে ঢোকার সব নাকা পয়েন্টে তল্লাশি শুরু হয়েছে, জানান ফতেগড়ের ডেপুটি কমিশনার হিমাংশু জৈন।

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...