Thursday, March 26, 2026

SIR হয়রানির প্রতিবাদে বর্ধমানে রেললাইন আটকে বিক্ষোভ, ব্যাহত ট্রেন চলাচল

Date:

Share post:

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় যেভাবে প্রত্যেকদিন সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে তার প্রতিবাদে এবার জাতীয় পতাকা নিয়ে রেল লাইনের উপর শুয়ে অবরোধ বর্ধমান স্টেশনে (Bardhaman station)। ব্যাহত ট্রেন চলাচল (train service interrupted), ভোগান্তি নিত্যযাত্রীদের।

বিক্ষোভকারীরা বলেন, এসআইআরের নামে যে শুনানিতে ডাকা হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক।এমনকি যাঁদের নাম ২০০২ এর লিস্টে ছিল, তাঁদেরও ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’র (logical discrepancy) নাম করে নতুন করে হিয়ারিং-এ ডাকা হচ্ছে। যাঁরা এত বছর ধরে নিয়মিত ভোট দিয়ে এসেছেন, তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা অপমানজনক। বর্ধমান স্টেশনে আরপিএফ (RPF) ও পুলিশের বিশাল বাহিনী উপস্থিত হয়েছে। কিন্তু অবরোধকারীরা কোনভাবেই সরতে নারাজ। তাঁদের দাবি, কোনও অতিরিক্ত শর্ত ছাড়া প্রত্যেক ভারতীয় নাগরিকের (Indian citizen) নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং যাঁদের নাম আগে থেকে রয়েছে তাঁদের কোনোভাবেই হিয়ারিং প্রক্রিয়ার নামে নোটিশ পাঠানো যাবেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত বর্ধমান জংশনের এক ও দুই নম্বর লাইনে আটকে রয়েছে রেল চলাচল।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...