Thursday, May 28, 2026

আমেরিকার মেইনে ভেঙে পড়ল বিমান, খোঁজ নেই ৮ জনের

Date:

Share post:

আমেরিকার(USA) মেইনে (Maine airport) বিমান দুর্ঘটনা। বাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ-এর সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে বেসরকারি প্রাইভেট জেট(Private jet )। বিমানে চালক-সহ ৮ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ মডেলের একটি প্রাইভেট জেট(Private jet )।

রবিবার সেদেশের অন্যান্য জায়গার মতো বাঙ্গারেও চলছিল ব্যাপক তুষারপাত। রবিবার ওই বিমানবন্দর থেকে ওই প্রাইভেট জেট ছাড়া কোনও বিমানই টেকঅফ করেনি। তবে কি তুষারপাতের জেরে প্রাইভেট জেটটি ভেঙে পড়েছে? চলছে তদন্ত।

শেষ পাওয়া খবরে এখনও খুঁজে পাওয়া যায়নি বিমানে থাকা ৮ জনের। বাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দর বস্টন থেকে প্রায় ২০০ মাইল উত্তরে অবস্থিত। বর্তমানে তুষারঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এই বিমানবন্দরের। ফ্লাইট ট্র্যাকার flightaware.com অনুসারে, রবিবার আমেরিকায় প্রায় ১২,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে প্রায় ২০,০০০ ফ্লাইট-এর।

 

Related articles

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...