Saturday, May 30, 2026

নিজের পছন্দে বিয়ে করলেই ‘একঘরে পরিবার’! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফতোয়া পঞ্চায়েতের

Date:

Share post:

নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করার ‘অপরাধে’ গোটা পরিবারকে সমাজচ্যুত (Social Boycott) করার নির্দেশ—এমনই এক নয়া ফরমান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (BJP ruled state Madhya Pradesh)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলায়। সেখানে স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েতের তরফে জারি করা নয়া ফরমানে জানানো হয়েছে, সমাজের অনুমতি ছাড়াই বিয়ে করলে সংশ্লিষ্ট পরিবারকে ‘একঘরে’ কর। এই ঘটনা সামনে আসতেই মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক প্রকাশ্য সভায় পড়ে শোনাচ্ছেন সেই ফরমান। যেখানে বলা হচ্ছে, গ্রামের কোনও যুবক বা যুবতি যদি পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন তাহলে সেই পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখতে পারবে না। অর্থনৈতিক ও সামাজিকভাবে একঘরে করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, জমিতে কোনও কাজ বা শ্রমিক হিসেবে কোনও কাজ দেওয়া হবে না পরিবারকে। দুধ বা যাবতীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান বন্ধ করে দেওয়া হবে। যদি কোনও পরিবার এই ‘একঘরে’ পরিবারকে সমর্থন বা সাহায্য করে তাহলে সেই পরিবারকেও একঘরে করা হবে। আরও পড়ুন: দেশজুড়ে ব্যাংক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা, ব্যাহত এটিএম পরিষেবা 

ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি নির্দিষ্ট পরিবারের নাম ধরে তাঁদের ‘একঘরে’ করা হচ্ছে বলে ঘোষণা করা হয়। যা প্রকাশ্যে আসার পর থেকে রীতিমত বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। আইন অনুযায়ী, নিজের পছন্দে বিয়ে করা প্রাপ্তবয়স্কদের সাংবিধানিক অধিকার। যদিও পুলিশ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। তবে বারবার বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের সামাজিক নির্যাতনের ঘটনা বারবার সামনে আসাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...