Saturday, May 30, 2026

SIR নিয়ে উত্তাল হবে সংসদের বাজেট অধিবেশন: সর্বদল বৈঠকে ইঙ্গিত তৃণমূলের

Date:

Share post:

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অল্প সময় বেঁধে দিয়ে যে প্রক্রিয়ায় এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন, তাতে তাঁদের নিরপেক্ষতা ও পারদর্শিতা নিয়েই উঠেছে প্রশ্ন। আসন্ন বাজেট অধিবেশনে বিপক্ষে সব দলের পক্ষ থেকে যে বাজেট অধিবেশনে সেই এসআইআর (SIR) নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হতে চলেছে সংসদ, আভাস মিলল সর্বদল বৈঠকে (all party meeting)। তৃণমূলের দুই সাংসদ বৈঠকে মঙ্গলবার সেই আলোচনার দাবির পাশাপাশি স্পষ্ট দাবি জানান, সংসদকে (parliament) কেন্দ্রের মোদি সরকার যেন সরকারের নোটিশ বোর্ড মনে না করে। সেখানে যেন বিরোধী দলগুলির (opposition parties) কথা বলা ও তা শোনার সমান অধিকার প্রতিষ্ঠিত হয়।

বুধবার থেকে সংসদে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। তার আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূলের তরফ থেকে লোকসভার উপদলনেতা শতাব্দী রায় (Satabdi Roy) ও রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ (Sagarika Ghose) এই বৈঠকে যোগদান করেন। বৈঠক শেষে সাগরিকা ঘোষ জানান, সংসদের (Parliament) বাজেট অধিবেশনে এসআইআর (SIR) নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। যে প্রক্রিয়ায় এসআইআর করছে নির্বাচন কমিশন তাতে তাঁদের নিরপেক্ষতা ও পারদর্শিতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন, তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তার জেরেই প্রায় ১৩০ জনের মৃত্যু হয়েছে বাংলায়।

আরও পড়ুন : মার্কিন শুল্ক নীতিকে ঠাণ্ডা ঘরে: ইউরোপীয় ইউনিয়ন-ভারত বাণিজ্য চুক্তিতে খুলছে লাভের দরজা

তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিআই ও আম আদমি পার্টির তরফ থেকেও এসআইআর নিয়ে আসন্ন বাজেট অধিবেশনে আলোচনার জোরালো দাবি জানানো হয়। সিপিআই সাংসদ পি সন্দোশ কুমার দাবি করেন এসআইআর এর অর্থ স্পেশাল ইনটেনসিভ রিমুভাল হয়ে দাঁড়িয়েছে। একইভাবে আপ সাংসদ সঞ্জয় সিং দাবি করেন, যেভাবে এসআইআর করে অমর্ত্য সেন থেকে নেতাজী সুভাষচন্দ্র বোসের পরিবারকে নোটিশ পাঠানোর মত কাজ চলছে, তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

তবে এসআইআর-এর পাশাপাশি তৃণমূলের সাংসদরা বাংলার বঞ্চনার ইস্যু নিয়েও বাজেট অধিবেশনে (budget session) সরব হওয়ার বার্তা দিয়েছেন। সাগরিকা ঘোষ জানান, যেভাবে রাজ্যকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রাখা চলছে, তা সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। সেই সঙ্গে নির্বাচনের আগে নির্বাচনমুখী রাজ্যগুলিতে যেভাবে এজেন্সির প্রয়োগ শুরু করে থাকে কেন্দ্রের বিজেপি সরকার – যার ব্যতিক্রম এবারেও হয়নি, তা নিয়েও আলোচনার দাবি জানানো হয় তৃণমূল সাংসদদের তরফ থেকে।

Related articles

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...