Sunday, May 31, 2026

দেশের শিশুদের মার্কিন ও চিনা প্রভাবমুক্ত রাখা: ফ্রান্সে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান

Date:

Share post:

অস্ট্রেলিয়া পেরেছিল। নিউজিল্যান্ড এখনও প্রক্রিয়া চালাচ্ছে। এর মধ্যেই ইউরোপের প্রথম দেশ হিসাবে ১৫ বছরের কম কিশোরদের জন্য় সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করার বিল এনে ফেলল ফ্রান্স (France)। অস্ট্রেলিয়ায় যেখানে শিশুদের সাইবার নিরাপত্তা, হিংসার প্রবণতা বা পর্ণোগ্রাফির প্রতি কিশোরদের আকর্ষণকে সোশ্যাল মিডিয়া ব্যানের (social media ban) কারণ হিসাবে দেখানো হয়েছিল, সেখানে ফ্রান্স স্পষ্ট করে দিল – কিশোরদের আমেরিকার ও চিনের প্রভাব থেকে মুক্ত রাখতে এই পদক্ষেপ।

সোমবার দীর্ঘ আলোচনার পর রাতে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ১১৬টি এবং বিপক্ষে ২৩টি ভোট পড়ে। এবার বিলটিকে সে দেশের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। আইনসভায় পাশ হলেই ২০২৬ শিক্ষাবর্ষেই তা আইন হিসেবে কার্যকরের পরিকল্পনা ফ্রান্স সরকারের (French government)। এরপরেই ১৫ বছরের কম বয়সীরা সোশ্যাল মিডিয়া যেমন- ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবে না। যাদের অ্যাকাউন্ট আছে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে।

শনিবারই ফরাসি সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি ম্যাক্রোঁ (Emmanuel Macron) স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর দেশের শিশু ও কিশোরদের আবেগ বিক্রি হওয়ার জন্য নয়, তা সে আমেরিকার প্ল্যাটফর্ম হোক বা চিনের অ্যালগোরিদম। মূলত শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন : দেশের অর্থনীতির ৮ গুণ ছাড়ালো সোনার দাম! ঊর্ধ্বমুখী রুপোর দামও

অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পর থেকেই প্রমাদ গুণেছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। অস্ট্রেলিয়ার পথ ধরে এই পথে যেতে চলেছে নিউজিল্যান্ড। ফ্রান্সের পথ ধরে এবার ডেনমার্ক, নরওয়ে এই পথে হাঁটতে চলেছে। এশিয়ার প্রথম দেশ হিসাবে মালয়েশিয়া এই পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...