Tuesday, June 2, 2026

ধর্ম জেনে বেধড়ক মার! বিজেপি রাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে তার ফের প্রমাণ মিলল উত্তরাখণ্ডে। কাশ্মীরি মুসলিম পরিচয় জানানোই যেন অপরাধ। ঘটনাটি ঘটেছে দেরাদুনের বিকাশনগরে এক খাবার দোকানে। পরিচয় জানতেই লোহার রড দিয়ে বেধড়ক মারলেন দোকানদার। ঘটনায় গুরুতরভাবে জখম হন নাবালক ও তাঁর বন্ধু। ঘটনায় সরব হয়েছে কংগ্রেস। আরও পড়ুন: শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

জানা গিয়েছে, কাজের সূত্রে কাশ্মীর থেকে বিকাশনগরে আসেন দুই শাল বিক্রেতা দুই নাবালক। সেখানের এক খাবারের দোকানে চিফস কিনতে গেলে পরিকল্পিতভাবেই তাঁদের নাম, ধর্ম ও ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন দোকানদার।

আক্রান্তদের একজন নিজের নাম দানিশ বলে পরিচয় দিতেই ক্ষেপে যান ওই দোকানী। ‘মুসলিম কি না’—এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলার পরই পহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন তিনি। এরপর দোকান থেকে বাইরে বেরিয়ে এসে আচমকা একটি লোহার রড নিয়ে হামলা করেন ওই দুই নাবালকের উপর। আক্রান্ত যুবকের মাথায় ১৫টি সেলাই দিতে হয়েছে। ভেঙে গিয়েছে যুবকের হাতও।

ঘটনায় বিজেপি সরকারকে সরাসরি দায়ী করেছে কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেস এক্স হ্যান্ডেলে একটি প্রতিবাদী ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দাবি করা হয়েছে, বিজেপির শাসনেই দেশজুড়ে মুসলিম বিদ্বেষ উসকে দেওয়া হচ্ছে এবং তারই ফলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হিংসার শিকার হতে হচ্ছে সংখ্যালঘুদের। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকার সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধ্বংস করে যে তোষণের রাজনীতি করছে তা স্পষ্ট।

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...