Wednesday, June 3, 2026

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পিসিবির(PCB)। বাংলাদেশকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত পাকিস্তানের। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। বাইশ গজের যুদ্ধে ধারে-ভারে অনেকটাই পিছিয়ে সলমন আলি আঘারা।

পাকিস্তান সরকারের বার্তায় বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ সালের আইসিসি টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে, পাকিস্তান ক্রিকেট দল ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।’

বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। তাই ধরি মাছ না ছুঁই পানি নীতি নিল পিসিবি। পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে পাকিস্তান দল। পুরো বিশ্বকাপ বয়কটের ‘ক্ষমতা’ পাকিস্তানের নেই। । তাতে কার্যত একঘরে হয়ে পড়বে পাক ক্রিকেট। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের ‘পাশে’ দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করছে মহসিন নকভির পাক বোর্ড। কিন্তু মেগা ম্যাচে না নামলে পুরো পয়েন্ট যেমন হাতছাড়া হবে তেমনই আবার আইসিসি কঠোর অবস্থান নিলে শাস্তির মুখে পড়তে হবে। কারণ রাজনৈতিক কারণে পিসিবি এই ম্যাচ বয়কট করছে।

এই ম্যাচ না হলে টিআরপি ধাক্কা খাবে।ফলে সম্প্রচারকারীদের চাপ থাকবে জয় শাহদের উপর। কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির পক্ষ থেকে ই-মেল করে নরমে গরমে বুঝিয়ে দেওয়া হল এত সহজে বিষয়টি মানা হবে না। আইসিসির বার্তায় বলা হয়েছে, পিসিবির আনুষ্ঠানিকভাবে জানানো পর্যন্ত অপেক্ষা করা হবে। এই ধরনের ইভেন্টে সব দলই সব ম্যাচ খেলা উচিত।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...