Friday, June 5, 2026

ঐতিহাসিক: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বাংলার মুখ্যমন্ত্রী, মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সেই মামলার শুনানি। সেখানে শীর্ষ আদালতে  সওয়ালও করবেন মমতা। এটি নজিরবিহীন, ঐতিহাসিক।

রবিবার দিল্লি যাওয়ার আগেই জানা যায়, অপরিকল্পিত SIR-এ বাংলায় লাগাতার মৃত্যু, বলপূর্বক কমিশনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং বেইআইনিভাবে মাইক্রো অবজার নিয়োগ- এই তিন অভিযোগ সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচী, সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) উপস্থিত থাকবেন মমতা। শুধু তাই নয়, নিজে সওয়ালও করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন, দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যদিও বিষয়টি নিয়ে খোলসা করেননি মমতা।

কোনও VVIP সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। সূত্রের খবর, শীর্ষ আদালতের নিরাপত্তা বিভাগের তরফে মমতা উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। ‘জেড প্লাস’ ক্যাটিগরির সুরক্ষা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সুরক্ষা উইংয়ের অনুমোদন প্রয়োজন। সেই ছাড়পত্রও মিলে গিয়েছে বলে খবর।

নিজেই একাধিকবার মমতা জানিয়েছিলেন অনুমতি পেলে তিনিও সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির থাকবেন। আইনজীবী হিসেবে তিনি যে প্রয়োজনে নিজেও সওয়াল করতে পারেন- সেকথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। রাতে জানা যায়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী।

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...