Saturday, June 13, 2026

বাংলাদেশের শাস্তি মুকুব, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

Date:

Share post:

 

যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan) ।গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না পাকিস্তান।

এরপর গত কয়েকদিনে অনেক নাটকীয় পট পরিবর্তন হল। অবশেষে সোমবার রাতে মধুরেন সমাপেয়।

বিগত দুদিন ধরেই পাকিস্তান আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হচ্ছিল। অবশেষে তিন পক্ষই সুর নরম করল ।বিশ্বকাপ বয়কট করার জন্য বাংলাদেশকে কোন শাস্তি দিচ্ছে না আইসিসি।। কোন আর্থিক জরিমানা হচ্ছে না এমনকি আর্থিক অনুদানও বন্ধ হচ্ছে না বাংলাদেশের। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরই আইসিসিকে ধন্যবাদ জানাই ।পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য অনুরোধ করে ।

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারা আগামী রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে ।যদিও সূত্রের খবর ,পিসিবির দেওয়া পাকিস্তানের কোন শর্তই এখন মানা হচ্ছে না আইসিসির পক্ষ থেকে। যদিও পাকিস্তান মনে করছে আইসিসির প্রতিনিধিরা তাদের দেশে দেশে আলোচনা করেছেন। অতিথিদের সম্মান রাখতেই তারা খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে আরও একবার জটিল পরিস্থিতি সাবলীলভাবেই সামলে দিল জয় শাহের ক্রিকেট বোর্ড।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...