Friday, June 19, 2026

ভেন্টিলেশনে সেলিম খান, আজই অস্ত্রোপচার সলমনের বাবার

Date:

Share post:

হাসপাতালে ভর্তি অভিনেতা বলিউডের নবতিপর চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। মঙ্গলবার রাতে লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital And Research Centre) চিকিৎসা চলাকালীন রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার ফলেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও অবস্থা খুব একটা ভালো নয়। বুধবারই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় গোটা বলিউড। মঙ্গলবার রাতেই শুটিং বাতিল করে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে যান সলমন। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন সেলিম। তালিকায় রয়েছে ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ থেকে ‘ডন’-এর মতো একাধিক নাম। সম্প্রতি ভাইজানের উপর আক্রমণ আর হুমকির ঘটনায় যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তায় খান পরিবার।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...