Friday, April 24, 2026

বিচ্ছেদের পরও দায়িত্বে অবিচল, প্রাক্তন স্ত্রী,সন্তানকে দামি উপহার পাণ্ডিয়ার

Date:

Share post:

বিচ্ছেদেও ছেদ নেই দায়িত্বের। আইন অনুসারে বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী নাতাশা ( Natasa Stankovic)এবং ছেলে অগস্ত্যর প্রতি দায়িত্ব কর্তব্য পারলন করছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। প্রাক্তন স্ত্রী ও সন্তানকে উপহার দিলেন দামি গাড়ি।

বিবাহবিচ্ছেদের অগস্ত্য থাকে নাতাশার ( Natasa Stankovic)কাছেই। বিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে যোগাযোগ রাখেন পাণ্ডিয়া (Hardik Pandya’)। তাঁদের দু’জনকে একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। হার্দিকের উপহার দেওয়া ল্যান্ডরোভার (Land Rover Defender) এসইউভিটির দাম প্রায় ৪ কোটি টাকা। মুম্বইয়ের এক ডিলারশিপ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছে। দাবি, হার্দিক নাকি তাদের থেকেই ডিফেন্ডারটি কিনেছেন। যা ইতোমধ্যে অগস্ত্য ও নাতাশার নামে নথিভুক্ত, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন কালো রঙের এসইউভির পাশে দাঁড়িয়ে সপুত্র নাতাশা। ২০২০ সালে সার্বিয়ান মডেলকে বিয়ে করেন ভারতীয় তারকা ক্রিকেটার। তাদের জীবনে আসনে পুত্র সন্তান অগস্ত্য। কিন্তু তাদের সম্পর্কে ভাঙন ধরে। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন পাণ্ডিয়া। বর্তমানে মহিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন হার্দিক।

Related articles

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...