Saturday, June 27, 2026

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

Date:

Share post:

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে কেরালার নাম ‘কেরালম’ করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর তার ঠিক ২৪ ঘণ্টার মাথায় ফের দিল্লির (Delhi) নাম পরিবর্তনের দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠে দিলেন দিল্লির চাঁদনিচকের সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল (Pravin Khandelwal)। রাজধানীর নাম পরিবর্তন করে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ২৪ জুন কেরালা বিধানসভায় নাম বদলের প্রস্তাব পাশ হয়। মঙ্গলবার, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন মন্ত্রিসভার বৈঠকে কেরালার নাম বদল করে কেরালম (Keralam) করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। তার পরেই নবান্ন থেকে ভিডিও বার্তায় গর্জে ওঠেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব ২০১৮ সাল থেকে ঝুলে রয়েছে। অথচ কেরালার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ওরা পেয়ে গেল তার কারণ আজ কেরলে বিজেপির সঙ্গে সিপিএমের একটা জোট গড়ে উঠছে। অলিখিত জোট নয়, এখন লিখিত জোটই হয়ে গেল। আজকের ঘটনার মধ্যেই তার প্রমাণ মিলছে।
আরও খবরSIR নথি হস্তান্তরের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট: মাধ্যমিক অ্যাডমিটে নতুন নির্দেশিকা

গত বছর নভেম্বরে দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লেখেন চাঁদনী চকের বিজেপি সাংসদ। সেখানে তিনি দিল্লিতে পঞ্চপাণ্ডবের মূর্তি বসানোরও প্রস্তাব দিয়েছিলেন। এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-সহ অন্যান্য বিজেপির নেতা-মন্ত্রীদেরও সমর্থনের আর্জি জানান। কিন্তু সেই সময় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এবার কেরালার নাম পরিবর্তনের পরে ফের সরব হয়েছেন প্রবীণ।

বুধবার, ফের অমিত শাহকে চিঠি লিখে দিল্লির (Delhi) নাম পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ। সেখানে তিনি লেখেন, এই নাম শহরের আদি সভ্যতার পরিচয় প্রতিফলিত করে। প্রবীণ খান্ডেলওয়ালের কথায়, বিশ্বের প্রাচীনতম জীবিত সভ্যতাগুলির মধ্যে একটি হল ভারত। এর রাজধানীর নাম এর প্রাচীন সাংস্কৃতিক শিকড়কে প্রতিফলিত করা উচিত।

বিজেপি সাংসদ চিঠিতে লেখেন, ঐতিহাসিক গ্রন্থ এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায় যে বর্তমান দিল্লি একসময় ছিল ইন্দ্রপ্রস্থ- মহাভারতে বর্ণিত পাণ্ডবদের প্রতিষ্ঠিত রাজ্য। প্রবীণের দাবি, ‘দিল্লি‘ নামটি পরে মধ্যযুগীয় সময়ে ব্যবহৃত হয়েছিল। এই চিঠিতে ফের দিল্লির একটি উপযুক্ত স্থান- পুরানা কিলাতে, পাণ্ডবদের মূর্তি স্থাপন করা উচিত বলেও দাবি করেন চাঁদনিচকের সাংসদ।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে লেখা একটি আলাদা চিঠিতে, তিনি দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার পক্ষে দিল্লি বিধানসভায় একটি প্রস্তাব পাশ করারও অনুরোধ করেন প্রবীণ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...