Saturday, June 27, 2026

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

Date:

Share post:

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর পরিবার। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে পাকিস্তানের আটকে থাকা তিন মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুর লোকসভা (Mathurapur Lok Sabha) কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা।২০২৪ সালে গুজরাটে মাছ ধরার কাজে যান নামখানার নাদাভাঙা এলাকার তিন বাসিন্দা—তপন মহাপাত্র (৫০), কাশিনাথ মণ্ডল (৫৮) ও দিলীপ বাগ (৪৮)। সেখানে একটি ট্রলারে কাজ করার সময় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাঁরা আটক হন বলে পরিবারের দাবি। তারপর থেকে তাঁদের কোনও নির্ভরযোগ্য খোঁজ মেলেনি। ২০২৫ সালের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি এলেও, এরপর আর যোগাযোগ হয়নি। আরও পড়ুন: কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

পরিবারের অভিযোগ, গত তিন বছরে প্রশাসনের একাধিক দফতরে ঘুরেও স্পষ্ট কোনও আশ্বাস মেলেনি। প্রিয়জনেরা কেমন আছেন, আদৌ সুস্থ আছেন কি না—তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে সাংসদ ও বিধায়ক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বিষয়টি কেন্দ্র ও রাজ্য স্তরে তোলার প্রতিশ্রুতি দেন। দলীয় সূত্রে আরও দাবি, বিষয়টি ব্যক্তিগতভাবে নজরে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফেও স্বরাষ্ট্র দফতরের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...