Saturday, June 27, 2026

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

Date:

Share post:

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—’দ্য লাস্ট ট্রাম’। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা রাখেন পারমিতা মুন্সী (Paromita Munshi), আর শর্ট ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। দীর্ঘ বিরতির পর আবার নতুন রূপে দর্শকের সামনে ফিরছে এই ছবি। ৩১ জানুয়ারি থেকে হিপিক্স ওটিটি অরিজিনালে (Hipix OTT Original) সিনেমাটি দেখা যাবে।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra)। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন কবির সুমন (Kabir Suman)। মুক্তির পর থেকে গত দশ বছরে দেশের পাশাপাশি বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দ্য লাস্ট ট্রাম’ (The Last Tram)। সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে এই ছবি। সম্প্রতি টেলি অ্যাওয়ার্ডস লস এঞ্জেলেস ২০২৬ (Telly Awards Los Angeles 2026)-এর ‘ক্যাপচার দ্য অরিজিনাল’ (Capture the Original) বিভাগে মনোনয়ন পেয়ে আরও একবার আলোচনায় এসেছে সিনেমাটি।

ছবির গল্প তৈরি হয়েছে তিন চরিত্রকে ঘিরে—চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র এবং কলকাতার ট্রাম। ট্রাম মানেই শহরের মানুষের কাছে পুরনো দিনের স্মৃতি। পরিচালক এই ছবিতে দেখাতে চেয়েছেন, ট্রাম শুধু যাতায়াতের মাধ্যম নয়, সে নিজেই যেন এক জীবন্ত চরিত্র। না পাওয়া ভালোবাসার গল্পই ‘দ্য লাস্ট ট্রাম’। যেখানে অপ্রাপ্তির মাঝেই লুকিয়ে থাকে প্রেমের গভীর অনুভূতি।

ছবির নতুন প্রযোজক (Producer) এবং হিপিক্স মাল্টিলিঙ্গুয়াল ওটিটি (Hipix Multilingual OTT)-র কর্ণধার, আমেরিকা প্রবাসী বাঙালি রূপক চট্টোপাধ্যায় (Rupak Chattopadhyay) জানান, এই ছবিতে ট্রাম একদিকে কল্পনার চরিত্র, আবার অন্যদিকে বাংলার ঐতিহ্যের প্রতীক। নগরায়নের চাপে ট্রাম হারিয়ে গেলে বাঙালির মনখারাপ হওয়াই স্বাভাবিক—সেই অনুভূতিই ছবির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।রি-রিলিজ নিয়ে উচ্ছ্বসিত পরিচালক পারমিতা মুন্সীও। তাঁর কথায়, সবকিছু ঠিকঠাক চললে হিপিক্স ওটিটি-তে মুক্তির পর বিশ্বের একটি নামী চলচ্চিত্র উৎসবের মঞ্চেও পৌঁছতে পারে ‘দ্য লাস্ট ট্রাম’।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...