Friday, June 19, 2026

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

Date:

Share post:

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির ‘শোলে’ ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০ বছর পেরিয়ে যাব আজও জনপ্রিয়তার শিখরে। এবার দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির (The dreamers music PR agency) উদ্যোগে , সেরাম গ্রুপ এর নিবেদনে প্রকাশ পেল “শোলে পঞ্চাশ” বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। ‘শোলে’র দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাসের ২ স্বনামধন্য গায়ক সিধু (Sidhu) ও পটা (Pota)।

বাংলা রক ব্যান্ড ক্যাকটাস (Bengali band cactus) তার সংগীত সফরের ৩০ বছর পূর্ণ করেছেন। এদিন আইকনিক সাইডকারওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন ‘ইয়ে দোস্তি’। ঘরোয়া আলোচনায় দুজনেই স্মৃতির পথে হেঁটে অমিতাভ- ধর্মেন্দ্র- হেমা- আমজাদ অভিনীত সিনেমা নিয়ে তাঁদের ভালোলাগার কথা জানান। উপস্থিত অনুষ্ঠানে সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য বলেন, ” শোলে নিয়ে আজও আমাদের সকলের মধ্যেই একটা ভালোলাগা কাজ করে। সেরাম গ্রুপ সবসময় সুস্থ রুচি, সংস্কৃতির পৃষ্ঠপোষক।” সিধু-পটা জানান, তাঁদের নিয়ে যে এইরকম ভাবে জয়-বীরুর ভূমিকায় এই বিশেষ অনুষ্ঠানে যে ভাবা হয়েছে এটাই খুব আনন্দের। সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, ” প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে দ্য ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে। এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় আছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি। ছবির সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টিকিট, রেকর্ড কভার, মেকিং-এর সময়কার নানা মুহূর্ত, ছবি সিনেমাহলে চলার সময়ের লোকারণ্য হলের সামনের নানা দৃশ্য, পাউডার কেস, দেশলাই বাক্স, ছবির পোস্টার, বুকলেট, লবি কার্ড আরও অনেক কিছু। সব মিলিয়ে সংগ্রহ করার মতো এই ক্যালেন্ডার।”

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...