Tuesday, March 10, 2026

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাদের সঙ্গে যান আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় দলের মন্দির নীতির তীব্র সমালোচনা করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti azad )।

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করে কীর্তি(Kirti azad )লিখেছেন,  “টিম ইন্ডিয়ার প্রতি ঘৃণা হয়! যখন আমরা ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিলাম, তখন আমাদের দলে হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টান সব ধর্মের ক্রিকেটার ছিলেন। আমরা ট্রফিটিকে আমাদের ধর্মীয় জন্মভূমি, আমাদের মাতৃভূমি ভারতে এনেছিলাম। ভারতের ট্রফিকে নিয়ে কেন টানাহ্যাঁচড়া হচ্ছে? মসজিদে কেন নয়? চার্চে কেন নয়? গুরুদ্বারে কেন নয়? এই দল ভারতের প্রতিনিধিত্ব করে – সূর্যকুমার যাদব বা জয় শাহর পরিবারের নয়!”

এখানেই থেমে না থেকে তৃণমূল সাংসদ আরও লেখেন,  “সিরাজ কখনও ট্রফিকে মসজিদে নিয়ে যায়নি। সঞ্জু কখনও এটিকে চার্চে নিয়ে যায়নি। সঞ্জু বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে। এই ট্রফি প্রত্যেক ধর্মের সকল ভারতীয়র – কোনও একটি ধর্মের জয় উদযাপন করার জায়গা নয়!”

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, দিল্লিতে একজোট বিরোধীরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সরাসরি ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, অগণতান্ত্রিক...