Saturday, June 27, 2026

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

Date:

Share post:

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে না। তবে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে এই অবস্থা সাময়িক। কারণ মেঘ সরে গেলেই ফের ঊর্ধ্বমুখী হবে উষ্ণতার পারদ। আজ দিনভর শহরে মেঘলা আবহাওয়া থাকবে, সন্ধ্যের পর বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Weather) ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আজ কলকাতার পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়াতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বজ্রঝড়ের আশঙ্কায় উত্তরবঙ্গে হলুদ সতর্কতা (North Bengal Yellow Alert) জারি রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিমি পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস। আগামী তিন চার দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না থাকলেও, আগামী সপ্তাহ থেকে উর্ধ্বমুখী হবে পারদ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...